ভিয়েনা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের পাইলটদের মধ্যে মারামারি – সৌদি আরবে জরুরী অবতরণ ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফুরিয়ে আসছে সমাধানের পথ, আরও বাড়তে পারে জ্বালানি তেলের দাম পানিতে ডুবে গোবিন্দগঞ্জে ২ শিশুর মৃত্যু

সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ১৬৮ সময় দেখুন

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তবে চিকিৎসক এখনো তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখছেন।  

আজিজুল হাকিম ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকের অনুমতিতে এই বর্ষীয়ান অভিনেতা বাসার খাবারও খাচ্ছেন বলে জানা গেছে।

করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এরপর স্থানান্তর করা হয় কেবিনে।

শুরুতে ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী-সন্তান। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে।  

আজিজুল হাকিমকে হাসপাতালে ভর্তি করা হলেও তার স্ত্রী-সন্তান বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তারা দু’জন শারীরিকভাবে সুস্থ আছেন।

Tag :

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম

আপডেটের সময় ০৫:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০