ভিয়েনা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর

চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪২২ সময় দেখুন

চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম জামাল,  চরফ্যাশন  : ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান সেলিম। পরদিন রোববার স্থানীয় এক ব্যক্তি মফিজের সুপারি বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে স্বজনদের জানানো হলে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৩:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬