ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

ইবিটাইমস ডেস্ক : নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এ কথা বলেছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কয়েক দিন পর কিম এ বক্তব্য দিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নতুন নিয়োগ পাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাদের মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূতও ছিলেন। উত্তর কোরিয়ার প্রচলিত প্রটোকল অনুযায়ী, সাধারণত রাষ্ট্রপ্রধানের পরিবর্তে সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা এ দায়িত্ব পালন করেন। তবে এবার নিজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেছেন, ‘স্বাধীনতা, শান্তি ও বন্ধুত্বের আদর্শকে ধারণ করে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার নীতিতে অটল থেকে বিদেশি সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়ন করাই পিয়ংইয়ংয়ের কূটনৈতিক লক্ষ্য।’

গত সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীন সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন। তবে তার সেই চেষ্টা সফল হয়নি।

বৃহস্পতিবার এশিয়া সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেও কিমের সঙ্গে তার আর দেখা হয়নি। এর আগে অবশ্য কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে কিম বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রত্যক্ষ করছে বিশ্ব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কে আমাদের উপলব্ধিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।’

কিম বলেন, ‘উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার কিংবা ভূখণ্ড সম্প্রসারণের নীতি অনুসরণ করে না।’

এ সময় কেসিএনএর প্রকাশ করা ছবিতে দেখা যায়, আনুষ্ঠানিক পোশাক ও টাই পরা কিম রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করছেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।

অনুষ্ঠানে কিমের বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রত্যেক কূটনীতিকের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার দৃশ্যও প্রকাশ করেছে কেসিএনএ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দিলেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানাতে কিমের সরাসরি উপস্থিতিকে উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ‘ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে বিচলিত না হয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানানোর মধ্য দিয়ে উত্তর কোরিয়া এমন এক কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছে, যাকে বহুমেরুকেন্দ্রিক ও সার্বভৌমত্বভিত্তিক কূটনীতি বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে সক্রিয়ভাবে প্রভাবিত করার বিষয়ে কিমের আগ্রহও প্রকাশ পেয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে কিম ও তার মধ্যে কয়েক দফা শীর্ষ বৈঠক হয়েছিল। তবে এসব বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি হয়নি।

জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটি আইন করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।

এ ছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানোর মধ্য দিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

আপডেটের সময় ০৬:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬