ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৭৭ সময় দেখুন

তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার মধ্যে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা আলম লেখেন, ‘তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে।’

পোস্টে তিনি ইউনূসের শাসনামলে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করা হয়েছিল। ওই ঘটনার জন্য ড. ইউনূসকে দায়ী করে তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।

মেঘনা আলম মৎস্যজীবী দলের নেত্রী। তাঁর এই পোস্টটি যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যে সামনে এসেছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

পরে নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিমানবন্দরে এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন, আবার অনেকে বিক্ষোভকারীদের বক্তব্য নিয়ে আলোচনা করছেন। এর মধ্যেই মেঘনা আলমের পোস্টটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম

আপডেটের সময় ০২:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬