ভিয়েনা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা পাবেন বিনা ফিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করতে পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন।

রোববার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ কামাল এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসির টাঙ্গাইল আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেল্লাল হোসেন।

সমঝোতা অনুযায়ী, মাভাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজীবন বিনা বার্ষিক ফিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত লেনদেন, দেশ-বিদেশে কেনাকাটা ও লেনদেন, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ ছাড়, নির্বাচিত প্রতিষ্ঠানে কেনাকাটায় ছাড় ও ক্যাশব্যাক এবং কিস্তিতে বিল পরিশোধের সুবিধা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে প্রবেশ এবং সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে পূবালী ব্যাংকের গ্রিন লাউঞ্জ ব্যবহারের সুযোগও থাকছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার কক্ষে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের অস্থায়ী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের এ সমঝোতার ফলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

আপডেটের সময় ১১:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬