ভিয়েনা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৮২ সময় দেখুন

দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী1

ইবিটাইমস ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তবে এবার কোনো ধারাবাহিকে নয়, সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর বিশেষ পর্বে দেখা যাবে তাকে।

‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রানী। পাশাপাশি ‘গোয়েন্দা গিন্নি’ চরিত্রেও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এ সময় শারীরিক অসুস্থতা ও ওজন বেড়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

সম্প্রতি ওজন কমিয়ে নতুন রূপে সামনে এসেছেন ইন্দ্রানী। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নজর কাড়লেও এবার টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। সান বাংলার গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর প্রকাশিত প্রোমোতে দেবীপক্ষের আবহে দেবী মহিষাসুরমর্দিনীর রূপে দেখা গেছে তাকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন পায়েল দে। তবে বিশেষ পর্বটি কবে সম্প্রচারিত হবে, তা এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।

এদিকে মেগা সিরিয়ালে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইন্দ্রানী। আপাতত ধারাবাহিকে অভিনয়ের পরিকল্পনা নেই তার। বরং ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় কাজ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে নন-ফিকশন অনুষ্ঠান কিংবা রিয়েলিটি শো সঞ্চালনার প্রতি আগ্রহ রয়েছে তার।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলায় প্রচারিত হয় ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। এই অনুষ্ঠানের বিশেষ পর্বে ইন্দ্রানীকে দেখতে মুখিয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী

আপডেটের সময় ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬