ভিয়েনা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক ডিসেম্বরের মধ্যে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) চরফ্যাশন পৌরসভার পরিচালিত বিশেষ ভেজালবিরোধী অভিযানে বেকারিটিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো হচ্ছে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিটির স্বত্বাধিকারী মাকসুদুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চরফ্যাশন পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বেকারির মালিককে আগামী সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মান উন্নয়নের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

রুমানা আফরোজ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

আপডেটের সময় ০১:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬