ভিয়েনা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকেরা অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড থেকে শোডাউনটি বের করা হয়। মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে শোডাউনটি লালমোহন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান।

বক্তব্যে স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফোরকান বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের জন্য ৭ নম্বর ওয়ার্ডে কে আপনাদের পাশে থাকবে, গভীর রাতে বিপদে-আপদে কার কাছে সহযোগিতা পাবেন, তা বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে অনেক মুরুব্বি উপস্থিত রয়েছেন। হয়তো এখনো আপনাদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে কথা দিতে পারি, আমি মেম্বার হই বা না হই, সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন।’

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।

শোডাউনে স্থানীয় বাসিন্দা ও মো. ফোরকানের সমর্থকেরা অংশ নেন। মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

আপডেটের সময় ০২:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬