ভিয়েনা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসির ফল আজ : অপেক্ষার ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর চিকিৎসার অভাবে পায়ে পচন, বাঁচার আকুতি আশরাফুলের চরফ্যাশনে যুব সমাবেশে সুমন হাওলাদারের শোডাউন, চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ টাঙ্গাইলের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত তুরাগ নদে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ১৯২ সময় দেখুন

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি হাঁটাহাঁটি করতে পারছেন ও স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন। তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তবে চিকিৎসক এখনো তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখছেন।  

আজিজুল হাকিম ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকের অনুমতিতে এই বর্ষীয়ান অভিনেতা বাসার খাবারও খাচ্ছেন বলে জানা গেছে।

করোনা আক্রান্ত হয়ে গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। এরপর স্থানান্তর করা হয় কেবিনে।

শুরুতে ডায়রিয়ায় আক্রান্ত হন আজিজুল হাকিম। প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভালো হলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী-সন্তান। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে।  

আজিজুল হাকিমকে হাসপাতালে ভর্তি করা হলেও তার স্ত্রী-সন্তান বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তারা দু’জন শারীরিকভাবে সুস্থ আছেন।

Tag :
জনপ্রিয়

এইচএসসির ফল আজ : অপেক্ষার ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুস্থ হয়ে উঠছেন আজিজুল হাকিম

আপডেটের সময় ০৫:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০