ভিয়েনা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

আপত্তিকর সেই ভিডিও নিয়ে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৮০৭ সময় দেখুন

পরীমনি এআই ভিডিও 2

ইবিটাইমস ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর বক্তব্য, এমন ঘটনায় শুধু ক্ষমা চাইলেই দায় এড়ানো যায় না। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা ব্যক্তিদেরও কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর বাংলাদেশি দুই তারকার মুখ বসিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে পেজ হ্যাক হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে এ ঘটনায় বিতর্ক থামেনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি। চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজ দীর্ঘ সময় হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকলেও সেটি নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি কেন? তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলেই দায়িত্ব শেষ করা যায় না।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কটূক্তি করা ব্যক্তিদেরও সমালোচনা করেন অভিনেত্রী। ব্যঙ্গ করে তিনি বলেন, ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত মাতামাতি দেখে তাঁর একটি খোলামেলা ফটোশুট করার ইচ্ছা হয়েছিল।

পরীমনি আরও বলেন, ভিডিওটি নিয়ে অনেকে এমনভাবে আলোচনা করছেন, যেন সেটিই তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক নিয়ে মন্তব্য করা হচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।

পরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভটি সরিয়ে নেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ বিষয়ে একটি পোস্টে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপত্তিকর সেই ভিডিও নিয়ে ক্ষোভ ঝাড়লেন পরীমনি

আপডেটের সময় ০১:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬