ভিয়েনা ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিয়ানমারে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ চলছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী ও ডাক্তারদের অংশগ্রহণে বৃহস্পতিবারেও অব্যাহত আছে মিয়ানমারের সামরিক শাসন বিরোধী বিক্ষোভ। আর ইন্দোনেশিয়ার উদ্যোগে চলা সামরিক সরকারের সাথে সংকট নিরসনের আলোচনাকে পরোক্ষভাবে তাদের বৈধতা দেয়া বলে সন্দেহ পোষণ করছে দেশটির সাধারণ মানুষ।

গত দিনগুলোর মতো আজও ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে জড়ো হয় দেশটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আন্দোলনের জেরে এখন পর্যন্ত সাতশ ২৮ নাগরিককে আটক বা গ্রেফতার করা হয়েছে। এদিকে, সংকট নিরসনে ইন্দোনেশিয়ার উদ্যোগে গতকাল থেকে থাইল্যান্ডে বসেছে সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ান জোটের মধ্যকার আলোচনা। তবে এ আলোচনাকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে মিয়ানমারের সাধারণ জনতা।

আন্দোলনকারী সংগঠনগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রতিবেশীদের প্রচেষ্টায় গত নির্বাচনের ফলাফল বাতিলে জান্তা সরকারকে বৈধতা দেওয়া হতে পারে বলে শঙ্কা রয়েছে। মিয়ানমারের রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষেরা দ্রুত নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানালেও, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি এ দাবিতে সমর্থন দেননি। এ অবস্থায় প্রস্তাবিত মিয়ানমার সফরও বাতিল করেছেন তিনি। সামরিক সরকারের সাথে যেকোন ধরনের সমঝোতা বা আলোচনাকে তাদের বৈধতা দেয়ারই সামিল বলে অভিযোগ করেছে নাগরিক অধিকার সংগঠন ফিউচার নেশন অ্যালায়েন্স।

আন্তর্জাতিক ডেস্ক/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিয়ানমারে সামরিক শাসন বিরোধী বিক্ষোভ চলছে

আপডেটের সময় ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১