ইবিটাইমস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।
ওই দুর্ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
সাম্প্রতিক এসব দুর্ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা/এসএস






















