ভিয়েনা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর

লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দেখুন

লালমোহনে দুই শতাধিক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা, উৎসবমুখর ক্যাম্পাস

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে লালমোহন মডেল মাদরাসা ও লালমোহন মডেল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পৌরশহরের লাঙ্গলখালী এলাকায় প্রতিষ্ঠান দুটির নিজস্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার প্রথম দিনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্লে শ্রেণির শিশুদের জন্য নেওয়া হয় আনুষ্ঠানিক সাক্ষাৎকার। পাশাপাশি নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অভিভাবকদের নিয়ে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়। এতে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০০ সালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আওতায় প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানগুলো।

দীর্ঘ ২৬ বছরের পথচলায় এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন লালমোহন মডেল মাদরাসা ও মডেল একাডেমির পরিচালক অধ্যাপক এমএ জাহের, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাদ্দিস আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক, কার্যকরী কমিটির সদস্য মাওলানা মো. রুহুল আমিন, কাজি সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ফেরদৌস এবং মডেল একাডেমির প্রধান মাওলানা আজিম উদ্দিন খানসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ

আপডেটের সময় ০১:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬