ভিয়েনা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের শহর থেকে প্রত্যন্ত গ্রাম—সবখানেই ছড়িয়ে পড়েছে মাদকের ভয়াবহ বিস্তার। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল থেকে শুরু করে সিসা; হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদকদ্রব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক। অথচ প্রায় ৪০ লাখ মানুষের এই জেলায় মাদক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চললেও নিয়ন্ত্রণে আসছে না মাদকের কারবার।

জেলার ১২টি উপজেলাতেই ছড়িয়ে পড়েছে মাদকের নেটওয়ার্ক। প্রতিটি উপজেলায় গড়ে ২০ থেকে ২৫টি স্পটে নিয়মিত চলে মাদক কেনাবেচা। এসব স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনাগোনাও উদ্বেগজনক। বালুর ট্রাক, কাভার্ড ভ্যান এমনকি মুরগির বাচ্চা বহনকারী গাড়ি ব্যবহার করেও চলছে মাদক পাচার। পাচারের অন্যতম রুট হিসেবে উঠে এসেছে গারোবাজার, দেওপাড়া, সাগরদীঘি, গোবিন্দাসী ও এলেঙ্গার নাম।

মাদকাসক্তির ভয়াবহ প্রভাবে ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। সন্তানকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কেউ বন্ধ করছেন পড়াশোনা, কেউ বিক্রি করছেন বসতভিটা। আবার সন্তানের অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের সহায়তায় তাকে কারাগারেও পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা। এমনকি মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা হত্যার মতো ঘটনাও ঘটেছে জেলার বিভিন্ন স্থানে।

গত অক্টোবর মাসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় টাঙ্গাইলে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় কয়েকজন সদস্য মাদকাসক্তের হার ২০ শতাংশের বেশি বলে দাবি করেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুলের দেওয়া তথ্যমতে, জেলায় মাদকাসক্তের হার ৫ শতাংশের বেশি।

তিনি জানান, গত ৯ মাসে এক হাজারের বেশি অভিযান চালিয়ে ৫৪৮টি মামলা করা হয়েছে। এসব অভিযানে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন ৫৪৯ জন। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও চলছে।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে হবে। এ জন্য উপজেলা পর্যায়ে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও গ্রেপ্তারের মাধ্যমে মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়। মাদক পাচারের রুট বন্ধ, বিক্রেতাদের শনাক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সচেতনতা এবং আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। তা না হলে মাদকের ভয়াল থাবায় আরও বেশি ঝুঁকিতে পড়বে টাঙ্গাইলের তরুণ প্রজন্ম।
ঢাকা/এসএা

জনপ্রিয়

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার, আসক্ত দুই লক্ষাধিক

আপডেটের সময় ১২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬