ভিয়েনা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক

লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ তুলে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবদল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।

মিছিল শেষে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাহবুব রহমান ইলিয়াস। তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। লালমোহন পৌর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, লালমোহনে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। লালমোহনের মানুষ শান্তিপ্রিয়। তিনি ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের প্রশংসা করে বলেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত নন। সততা ও নিষ্ঠার মাধ্যমে রাজনীতিতে ভালো অবস্থান তৈরি করা সম্ভব, তার উদাহরণ হাফিজ উদ্দিন আহমেদ। সততার জন্য তিনি একের পর এক পুরস্কার পেয়েছেন বলেও উল্লেখ করেন মাহবুব রহমান ইলিয়াস।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেটের সময় ০৪:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬