ভিয়েনা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর লালমোহনে মডেল মাদরাসা ও একাডেমির ভর্তি পরীক্ষা ঘিরে উৎসবমুখর পরিবেশ জমি নিয়ে বিরোধ, ছেলের মারধরে হাসপাতালে বাবা লালমোহনে ১৯১ সদস্যের জমিয়াতুল মোদাররেছীনের কমিটি গঠন রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি লালমোহনে ৫ মাসেও পুনর্নির্মাণ হয়নি ভাঙা ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ সংশ্লিষ্টদের কবি গোলাম মোস্তফার স্মৃতির উঠানে তিন দিনের উৎসব, সাজছে মনোহরপুর

রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মুদি ও মনোহারি দোকান এবং গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম রিপন সিকদার। তিনি ওই এলাকার করিম সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে হঠাৎ রিপন সিকদারের দোকানে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন সিকদার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাত ৩টার দিকে বাজারের লোকজন ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, আগুনে তাঁর দোকান ও গোডাউন পুড়ে যাচ্ছে।

তিনি বলেন, দোকানে নগদ টাকা ও বিকাশে প্রায় এক লাখ টাকা, ৫০ বস্তা চাল, চিনি, তেল, মুদি ও মনোহারি পণ্য এবং দুটি ফ্রিজ ছিল। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রিপন সিকদারের অভিযোগ, দোকানে অটো সার্কিট দেওয়া ছিল। তাই বিদ্যুৎ থেকে আগুন লাগার সম্ভাবনা নেই বলে তাঁর ধারণা। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানান তিনি।

রাজাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজাপুরে দোকান ও গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

আপডেটের সময় ০১:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬