ভিয়েনা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

ইবিটাইমস ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস ও ট্রাকে বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনী একে অপরকে দায়ী করেছে। নিহতদের মধ্যে ১২ জন হুতি যোদ্ধা এবং ১৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কর্মকর্তারা জানান, হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রার মধ্যে সোমবার লাহজ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় হুতিদের দুটি যানবাহন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ সময় কাছ দিয়ে একটি ট্রাক ও একটি বাস যাচ্ছিল। হামলায় যানবাহন দুটিও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পুড়ে যাওয়া মরদেহ দেখেছেন বলে জানিয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র এ হামলার জন্য সৌদি বিমান বাহিনীকে দায়ী করেছেন। একই সঙ্গে হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে সরকারি বাহিনীর দাবি, হামলাটি হুতিরাই চালিয়েছে। সরকার সমর্থিত বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নাজলি বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীটি বেসামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু করেছে। ওই যানবাহনে কোনো সামরিক সরঞ্জাম ছিল না। সড়কটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, সোমবার পৃথক হামলায় উপকূলীয় হোদেইদাহ প্রদেশে ১৭ জন নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে হুতিদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। গত জুলাইয়ে হুতি ও সৌদি সমর্থিত সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটি বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সঙ্গেও জড়িয়ে পড়ে।

জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন করে লড়াই শুরুর পর ইয়েমেনে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ।

২০১৫ সালে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে এডেনে সরে যেতে বাধ্য করলে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দীর্ঘ সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয় দেখা দেয়।

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

আপডেটের সময় ১১:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬