ভিয়েনা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৮৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দীর্ঘ বিরতির পরে আবারো বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলা। অনিক রহমান অভির সাথে ‘আবেগ’ নামে একটি সিনেমায় জুটি বেঁধে কাজ করবেন তিনি।

সামসুন নাহার সিমলা গণমাধ্যমকে জানিয়েছেন, ৯ জানুয়ারি থেকে ‘আবেগ’ সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা রাশেদ বিপ্লব।

নতুন সিনোয় যুক্ত হওয়ার বিষয়ে সিমলা বলেন, এরইমধ্যে পরিচালকের সাথে কথা চূড়ান্ত হয়েছে। পাণ্ডুলিপিতে সামান্য রদবদল করতে বলেছিলাম পরিচালককে, সেটাও তিনি করেছেন বলে শুনেছি। সব ঠিক থাকলে ৯ জানুয়ারি শুটিং করব আমি।

সিমলা আরও বলেন, গল্পটা স্যাড-রোমান্টিক। আমার ভালো লেগেছে। এর আগে আমি এ ধরনের গল্পে অভিনয় করিনি। দুই ঈদের মাঝামাঝি সময়ে পরিচালক ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন।

সিমলা গীতিকার-সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। এই চলচ্চিত্রে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সিমলা ২০০৯ সালে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে ফেরদৌস আহমেদ ও সাদিকা পারভিন পপির সাথে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হলো রূপগাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণ। ২০১৩ সালের জুনে তিনি কলকাতার ‘সমাধি’ চলচ্চিত্রে গোবিন্দের বিপরীতে অভিনয় করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

আপডেটের সময় ০৫:৩০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪