ভিয়েনা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ৯৬ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করেছে সরকার। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুচিন্দ্য চৌধুরী (চঞ্চল চৌধুরী) শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন। এসব ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হচ্ছে।

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা।সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে- নাসির উদ্দিন খান ও আফসানা মিমি।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।খল চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশিষ ভৌমিক।কৌতুক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দিপু ইমাম।এদিকে সেরা গায়ক যৌথভাবে নির্বাচিত হয়েছেন- বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা।শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন- আতিয়া আক্তার আনিসা।শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম ও সুরকার শওকত আলী ইমন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা

আপডেটের সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩