ভিয়েনা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ইউরোপীয় ইউনিয়নে পার্সেলের ওপর নতুন ২ ইউরো ফি কার্যকর ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা বাকি, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ১০ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দুইয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

জংলি সিনেমায় জুটি বাঁধলেন বুবলী ও সিয়াম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ২৭২ সময় দেখুন

বিনোদন ডেস্ক: গেল মাসে চিত্রনায়ক সিয়ামের জন্মদিনে নতুন ছবির ঘোষণা আসে। ছবির নাম ‘জংলি’। এম রাহিম পরিচালিত ছবিটির লুক পোস্টারে সিয়ামের দুর্দান্ত লুক ইতিমধ্যে ভাইরাল!

তবে ‘জংলি’তে সিয়ামের বিপরীতে কে হবেন নায়িকা, তখন তা জানানো হয়নি। এবার জানা গেল সে তথ্যও।  ‘জংলি’-তে সিয়ামের বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে।  একটি ফার্ষ্টলুক পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছন পরিচালক এম রাহিম।

পরিচালক বলেন, ‘জংলি যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে বুবলী শুটিংও শুরু করেছেন। আশা করি সবাই মিলে দারুণ কিছু উপহার দিতে পারব আমরা।’

এরআগে সিয়ামের বিপরীতে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘টান’-এ বুবলীকে দেখা যায়। তাদের রসায়ন সেসময় পছন্দও করেন দর্শক। এবার এ জুটি প্রথমবার বড়পর্দার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন!

লুক পোস্টার প্রকাশ করে জানানো হয়, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘জংলি’। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর সিনেমাটি পরিচালনা করবেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জংলি সিনেমায় জুটি বাঁধলেন বুবলী ও সিয়াম

আপডেটের সময় ০৫:২৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪