ভিয়েনা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফিকে খুঁজছে পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৯৩ সময় দেখুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার(২ নভেম্বর) ঢাকার উত্তরার বাসায় বিকেলে ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হুমায়রা হিমুর কথিত বয়ফ্রেন্ড রাফিকে খুঁজছে পুলিশ। যার সঙ্গে তার সম্প্রতি বিয়ের কথাবার্তা চলছিল। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম।

স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম বলেন, ‘হাসপাতালে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল উপস্থিত রয়েছে। সেখানে এখনো হিমুর মরদেহ রাখা হয়েছে। সুরতহাল ও পরিবারের বক্তব্যে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’

তিনি বলেন, ‘প্রেমিক রাফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে৷ হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছে। আমরা রাফিকে খুঁজছি। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীর মৃত্যুর আসল কারণ কি।’এ বিষয়ে উত্তরার সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা পরিবারের বরাতে বলেন, ‘ফ্যান লাগানোর হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় হিমুকে পাওয়া যায়। পরে স্বজনরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। মরদেহের সুরতহাল চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে। এর আগে ঢাকা পোস্টকে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানিয়েছেন, আজ বিকেল সাড়ে চারটায় হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান এক যুবক। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ওই ছেলে হিমুর ফোন-ব্যাগ নিয়ে পালিয়ে গেছে।

হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার অভিনীত টিভি নাটকের মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না ইত্যাদি অন্যতম।

কবির আহমেদ/ইবিটাইমস 

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফিকে খুঁজছে পুলিশ

আপডেটের সময় ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩