ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক প্রজনন ও জেলেদের জীবিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২৯৪ সময় দেখুন

নিউজ ডেস্কঃ ৬২ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার শ্রীবিজয়া এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। হতভাগ্য আরোহীদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শনিবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীবিজয়া এয়ারের বিমানটিতে ৫০ যাত্রী ও ১২ ক্রুসহ মোট ৬২ জন আরোহী ছিলেন।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, সাগরে বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছেন তাঁরা। আর ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী জানান, বিমানবন্দর থেকে ১২ মাইলদূরে এটি বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক জেলে বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন তিনি।

এদিকে,  দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষের কিছু ছবি ইন্দোনেশিয়ার টেলিভিশনগুলোয় প্রচার করা হয়েছে।

শ্রীবিজয়া এয়ারের প্রধান নির্বাহী জেফরসন ইরউইন জাউয়েনা বলেন, বিমানটির সার্বিক অবস্থা ভালো ছিল। ভারী বৃষ্টির কারণে বিমানটির উড্ডয়নে ৩০ মিনিট দেরি হয়। এ নিয়ে দুই বছরের ব্যবধানে আবারো বিমান দুর্ঘটনার কবলে পরলো ইন্দোনেশিয়ার কোন বিমান।

এর আগে ২০১৮ সালে ১৮৯ যাত্রী নিয়ে বোয়িং-সেভেন থ্রি সেভেন-ম্যাক্স মডেলের একটি বিমান দুর্ঘটনার কবলে পরেছিলো।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেটের সময় ০৪:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১