ভিয়েনা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকট, ব্যাহত চালকদের কর্মঘণ্টা ও আয়-রোজগার বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় কলকারখানা ও তাঁতশিল্পে ধস, টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ

আওয়ামী লীগকে ধ্বংস করতে ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ১৮০ সময় দেখুন

পিরোজপুর: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ১/১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো। সে সময়ের সেনা সমর্থিত সরকারের করা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের না দাড়াঁতে হুমকী দেয়া হয়। কিন্তু সে হুমকী উপেক্ষা করেই শেখ হাসিনা ও দলকে ভালোবেসে কয়েকজন আইনজীবী লড়েছে।

শুক্রবার (১১জুন)  জেলার নাজিরপুরের ৫নং শাখারীকাঠী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি শেখ পরিবারকে নিশ্চিহ্ন করতে ’৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর কৃপায় শেখ হাসিনা ও  শেখ রেহেনা বেঁচে যান। আজ সেই শেখ হাসিনাই্
জাতির নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখাচ্ছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি’র জেলা নির্বাহী প্রোকৌশলী আব্দুস সত্তার মিয়া, উপজেলার শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান গাউস, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল প্রমুখ।

পরে মন্ত্রী ওই ইউনিয়নের মাটিভাঙ্গা জিসি সড়ক হতে তৈয়বের হাট হয়ে ভাইজোড়া সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এ ছাড়া ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের
মাটিভাঙ্গা কলেজ মোড় হতে সাচিয়া খেয়াঘাট সড়কের কার্পেটিং, মাটিভাঙ্গা জিসি ও দিঘিরজান সড়কের প্রশস্ত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এর আগে একই দিন   মন্ত্রী পিরোজপুরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের
সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য নবনির্মিত অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন ও স্বাস্থ্য সেবা কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা সিভিল সার্জ হাসানাত ইউসুফ জাকী প্রমুখ।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগকে ধ্বংস করতে ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো : মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৫:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১