ভিয়েনা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭২ সময় দেখুন

চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড় এখন রূপ নিচ্ছে সবুজের সমারোহে। ভোলার চরফ্যাশন পৌরসভার উদ্যোগে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ময়লা ফেলার স্থান পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন গ্রিন জোন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ বৃক্ষরোপণের মাধ্যমে এ গ্রিন জোনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, পৌর লাইসেন্স পরিদর্শক মনির হোসেন, পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেন, পৌর টিকাদানকারী মো. মমিন এবং ইউপি সদস্য আকতার মহাজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর ধরে চরফ্যাশনের মুখারবান্দা বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং আশপাশের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্গন্ধের কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতো।

দীর্ঘদিনের এ সমস্যার অবসানে ময়লার ভাগাড়টি পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রুমানা আফরোজ বলেন, “পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। দীর্ঘদিনের ময়লা-আবর্জনার স্থানকে আমরা একটি সবুজ ও দৃষ্টিনন্দন এলাকায় রূপান্তর করতে চাই। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। পাশাপাশি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন ও সবুজ চরফ্যাশন গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রিন জোনটি টেকসই হবে এবং ভবিষ্যতে চরফ্যাশন পৌর এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন

আপডেটের সময় ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬