ভিয়েনা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

ইবিটাইমস ডেস্ক : আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও সফরের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় শিল্পপ্রতিষ্ঠান দুটি কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।

তিনি আরও বলেন, সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি সুগার মিল ও মোহিনী মিলসের পুনরুজ্জীবন, অর্থনৈতিক সম্ভাবনা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন জেলা বিএনপির এই নেতা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

আপডেটের সময় ১২:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬