ভিয়েনা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

ইবিটাইমস ডেস্ক : মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিকদের কথিত যোগসাজশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা কোস্টারিকার স্বাধীন সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার রাজধানী সান হোসের উপকণ্ঠে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশপ্রধান রাউল রিভেরা জানান, সান্তো দোমিঙ্গো দে এরেদিয়া শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি চালায়।

৫০ বছর বয়সী রদ্রিগেজ এর আগে মাদক পাচারকারী চক্রের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সম্রাটদের পুরো নাম প্রকাশ করতেন। পাশাপাশি মাদক পাচারকারীদের সঙ্গে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএকে (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) তথ্য ও প্রতিবেদন দিয়েছেন বলেও দাবি করেছিলেন।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় লরা ফার্নান্দেজের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন রদ্রিগেজ। সেখানে তিনি দাবি করেন, এক মাদক পাচারকারীর দেওয়া অর্থে ফার্নান্দেজের বাড়ি নির্মিত হয়েছে। এ অভিযোগের পর ফার্নান্দেজ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

রদ্রিগেজ হত্যার ঘটনায় দেওয়া এক ভিডিও বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘তার বক্তব্যের বিষয়বস্তু যা-ই হোক না কেন, আজ আমাদের দেশে যা ঘটেছে, তা মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি কলঙ্ক।’

২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন রদ্রিগেজ। তবে কারিগরি কারণে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন বাতিল করে।

এ ছাড়া নিজের সাবেক স্ত্রীর বিরুদ্ধেও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। অন্যদিকে, তার সাবেক স্ত্রী অভিযোগ করেছেন, রদ্রিগেজ তাদের সন্তানদের যৌন নির্যাতন করেছেন।

রদ্রিগেজ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে কোস্টারিকার সাংবাদিক সমিতি। একই সঙ্গে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিক সমিতির সভাপতি ইয়ানানসি নোগুয়েরা এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত পাওয়া সব তথ্য-প্রমাণই ইঙ্গিত করছে, কোস্টারিকায় ভিন্নমত প্রকাশকারী একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ওই সাংবাদিক দেশে সংঘবদ্ধ অপরাধচক্রের কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করতেন।’

সাম্প্রতিক বছরগুলোতে কোস্টারিকা মাদক পাচারের ট্রানজিট রুট থেকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম সরবরাহ ও পরিচালনাকেন্দ্রে পরিণত হয়েছে। এর ফলে মধ্য আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিতি হারিয়েছে দেশটি।

গত মে মাসে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ নির্বাচনী প্রচারে অপরাধ ও সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ক্ষেত্রে এল সালভাদরের কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট নায়িব বুকেলের নীতিকে অনুসরণ করছেন বলেও জানিয়েছেন তিনি।

কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ সাংবাদিক হত্যার ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, রদ্রিগেজ বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় ছিলেন। এর আগে তাকে সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান
ঢাকা/এসএস

জনপ্রিয়

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেটের সময় ০৭:২৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬