ভিয়েনা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

ইবিটাইমস ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডই বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে, যাতে আওয়ামী লীগ আর কোনো বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে। এ বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সতর্ক ও সজাগ রয়েছেন।

তিনি আরও বলেন, সব চক্রান্তকারীর বিরুদ্ধে বর্তমান সরকার সতর্ক রয়েছে। চট্টগ্রামের যে পুলিশ সুপারের বিরুদ্ধে আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তাদের তৎপরতা থেমে নেই উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ, কোথাও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এমনকি পোশাকশিল্পেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন দাবি করে তিনি বলেন, তাদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতে নানা ধরনের অরাজকতা করা হচ্ছে। শ্রমিকদের কারখানায় আসতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী।

চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশকে ক্ষতিগ্রস্ত করেও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

আপডেটের সময় ১০:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬