ভিয়েনা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

ইবিটাইমস ডেস্ক : অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও বেশি বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

অন্যদিকে, গায়ানার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। পাশাপাশি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ এবং দেশটিতে বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

সাক্ষাৎকালে তিন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রপতি তাঁদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

আপডেটের সময় ১২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬