ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানে আর দেরি না করে কূটনৈতিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এবং তা অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এরদোগান বলেন, সমঝোতায় পৌঁছানোর অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী করতে হবে এবং কূটনীতিকে কার্যকর সুযোগ দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।

এদিকে বুধবার কপ৩১ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব হামলার ফলে বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত অবসানে সমঝোতার চেষ্টা চলছে।

তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনের কাছে কয়েকটি দাবি পূরণের প্রত্যাশা করা হচ্ছে। এসব দাবির মধ্যে রয়েছে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। ফলে যুদ্ধের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতেও এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের

আপডেটের সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬