ভিয়েনা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

সাংবাদিক আল আমিনের লেখা ‘বাবা তুমি চলে গেলে’ গান রিলিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: এবার কবিতা নয় প্রিয় বাবাকে হারিয়ে গান লিখেছেন ভোলা জেলা বোরহানউদ্দিনের কৃতি সন্তান কবি ও সাংবাদিক  আল-আমিন শিবলী। বাবার স্মৃতি নিয়ে আল-আমিন শিবলী লিখেছেন ‘বাবা তুমি চলে গেলে’ শিরোনামে হৃদয় ছোঁয়া গান।

জনপ্রিয় সুরকার ও স্টুডিও তালহার কর্ণাধার মহিউদ্দিন মহির সুরে দরদমাখা কণ্ঠে ‘বাবা তুমি চলে গেলে’ গানটি গেয়েছেন সময়ের আলোচিত শিল্পী ভোলা জেলার ছেলে খালেদ সাইফুল্লাহ।

শুক্রবার (৯ জুন) রাতে স্টুডিও তালহার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন হুমায়ূন কবির তারিফ।

গানটির কণ্ঠশিল্পী খালেদ সাইফুল্লাহ বলেন, জীবনে অনেক গান গেয়েছি। কিন্তু এই প্রথম গান গাইতে গিয়ে কান্না পেয়েছে। ‘বাবা তুমি চলে গেলে’ বাক্যটা শুনলেও কান্না আসে। পৃথিবীতে যাদের বাবা নেই, যারা বাবার লাশ কাঁধে নিয়েছেন, যাদের বাবার স্মৃতিগুলো শুধু তাড়া করে, তাদের জন্য আমার এই গান। আশা করি সবার ভালো লাগবে।

সুরকার মহিউদ্দিন মহি বলেন, সাধারণত এমন ধরণের গান খুবই কম পাওয়া যায়। গানের কথাগুলো খুবই অশ্রুসিক্ত। বাবা হারানো কতটা বিরহের এবং কত শত স্মৃতি নিয়ে সন্তান কাতর হয় এই গানটি শুনলে বোঝা যায়। আমরা মূলত এমন ধরণের ও ইসলামি গান করে থাকি। ‘বাবা তুমি চলে গেলে’ গানটি আমি সুর দিয়েছি। তারপরও গানটি শুনলে আমার নিজেই চোখের পানি ধরে রাখতে পারি না।

গানটির গীতকার আল-আমিন শিবলী বলেন, বাবাকে নিয়ে আমার লেখা বেশ কয়েকটি কবিতায় পাঠক সাড়া পেয়েছি। নামকরা গুণী বাচিক শিল্পীরা সেসব কবিতা আবৃত্তিও করেছেন। গত নভেম্বর মাসে বাবা যখন মারা গেলেন। তারপর থেকে বাবার স্মৃতি আমাকে ঘুমাতে দিচ্ছে না। বাবাকেই শুধু বারবার মনে পড়ে।

নজুর রহমান/ইবিটাইমস 

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক আল আমিনের লেখা ‘বাবা তুমি চলে গেলে’ গান রিলিজ

আপডেটের সময় ০৭:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩