ভিয়েনা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

লালমোহনে ক্রেতাদের পদচারণায় মুখর বিপনি বিতানগুলো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ১০১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে জমে উঠেছে ঈদের বাজার। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে বিপনি বিতানগুলোতে। শুধু পৌরসভার দোকানগুলো নয় বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতেও জমে উঠেছে ঈদ বাজার। প্রতিদিন সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিপনি বিতানগুলোতে চলছে কেনাকাটা।

পৌরসভার হাইস্কুল মার্কেটের রাফি ফ্যাশনের মালিক ইকবাল হোসেন বলেন, কেনাকাটা ভালোই। তবে পোশাকের দাম এবছর একটু বেশি। হাদিস বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর মালিক মো. হাদিস বলেন, মহিলা ও বাচ্ছাদের পোষাক বেচাকেনা বেশি হচ্ছে। এবছর বেশি চাহিদা সারারা-গারারা থ্রিপিচ, নায়রা কাট ড্রেস, আনারকলি, টুপিস কামিজ-সেলোয়ার, গাউন ও শাড়ী।

পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে সরেজমিনে দেখা গেছে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি চোখে পড়ার মত। উপজেলার মঙ্গলসিকদার, গজারিয়া, ফুলবাগিচা, কর্তারহাটসহ বিভিন্ন বাজারের গার্মেন্টসগুলোতে দেখা গেছে তীব্র গরমকে উপেক্ষা করে ক্রেতাদের মধ্যে চলছে পছন্দের পোষাক বাছাই এবং দরদাম করা।

নিতু, লাইজু, তাজনিয়া, জাহানারাসহ কয়েকজন ক্রেতা জানান, পোশাকের দাম আগের তুলানায় অনেক বেশি। কোন পোশাক একটু পছন্দ হলেই দোকানদারেরা দাম চাচ্ছেন আকাশ ছোঁয়া। করার কিছুই নেই। ঈদ উপলক্ষে বাচ্ছাদের পোশাক কিনতে হবে। তাই বেশি দাম হলেও দরদাম করে ক্রয় করছি পছন্দের পোশাক।

লর্ডহাডিঞ্জ থেকে পৌরসভা হাইস্কুল মার্কেটে আসা মো. সোহাগ জানান, নিজের পরিবার এবং আত্নীয়স্বজনের জন্য শপিং করতে এসেছি। শেষ দিকে অনেক ভীড় হবে এজন্য ঈদ উপলক্ষে একটু আগেভাগে পরিবার নিয়ে শপিং করতে আসছি। তবে পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে।

ঈদ উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আমরা পুলিশের পেট্রোলিং টিমের মাধ্যমে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত টহল অব্যাহত রেখেছি। এছাড়া কারও কোনো সমস্যা হলে থানায় যোগাযোগ করলে আমরা তা সমাধানের চেষ্টা করবো। অন্যদিকে, ঈদকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা নিয়মিত চেকপোষ্ট অভিযান পরিচালনা করছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ক্রেতাদের পদচারণায় মুখর বিপনি বিতানগুলো

আপডেটের সময় ০৩:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩