ভিয়েনা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

কুকরি-মুকরি ও তারুয়া

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা ভোলার দক্ষিণাঞ্চল। একদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অন্যদিকে নদী, বিস্তীর্ণ চর, সবুজ ম্যানগ্রোভ বন ও বন্যপ্রাণীর বিচরণ। সঙ্গে রয়েছে অতিথি পাখির আনাগোনা, তারুয়া সৈকতের লাল কাঁকড়া এবং উপকূলীয় জনপদের বৈচিত্র্যময় জীবনযাত্রা। সব মিলিয়ে চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া সৈকল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। তবে বিপুল সম্ভাবনা থাকলেও পরিকল্পিত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও পর্যটকসেবার সীমাবদ্ধতায় এখনো পর্যটন মানচিত্রে প্রত্যাশিত পরিচিতি পায়নি এসব এলাকা।

বাংলাদেশের পর্যটন বলতে সাধারণত কক্সবাজার ও কুয়াকাটার নামই বেশি উঠে আসে। তবে পরিচিত এসব গন্তব্যের বাইরে ভোলার দক্ষিণ প্রান্তে রয়েছে প্রকৃতির অনন্য সৌন্দর্যে সমৃদ্ধ কয়েকটি দ্বীপ ও চরাঞ্চল। যেখানে একই সঙ্গে সাগর, বন, নদী, জলাভূমি ও উপকূলীয় জনজীবনের বৈচিত্র্য উপভোগের সুযোগ রয়েছে।

চর কুকরি-মুকরি ও তারুয়া সৈকতের অন্যতম আকর্ষণ তাদের প্রাকৃতিক পরিবেশ। জলপথে ট্রলার কিংবা স্পিডবোটে দীর্ঘ যাত্রা শেষে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাও পর্যটকদের কাছে হতে পারে ভিন্ন রকমের আনন্দ। কোথাও জেলেদের মাছ ধরার ব্যস্ততা, কোথাও বিস্তীর্ণ বালুচর, আবার কোথাও বনভূমির নীরবতা। শীত মৌসুমে অতিথি পাখির আগমন এসব এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে তারুয়া সৈকতে লাল কাঁকড়ার বিচরণ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করে।

বিশ্বজুড়েই জনপ্রিয় হচ্ছে প্রকৃতিনির্ভর পর্যটন বা ইকো-ট্যুরিজম। প্রকৃতির কাছাকাছি থাকা, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা জানা এবং নাগরিক ব্যস্ততা থেকে দূরে সময় কাটানোর আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। সেই বিবেচনায় চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া হতে পারে দেশের সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম কেন্দ্র।

এ অঞ্চলে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে হাউসবোট, নৌভ্রমণ, পরিবেশবান্ধব রিসোর্ট ও নির্ধারিত ক্যাম্পিং ব্যবস্থা। সৈকতের পাশে তাঁবুতে রাতযাপন, স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ এবং উপকূলীয় মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে।

তবে এ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব এলাকায় যাতায়াত অনেকাংশেই নৌযাননির্ভর। তাই পর্যটকদের জন্য নিয়মিত ও নিরাপদ নৌপরিবহন, আবহাওয়ার তথ্য, জরুরি উদ্ধারব্যবস্থা এবং উন্নত ঘাট নির্মাণ জরুরি। পাশাপাশি পর্যাপ্ত আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে পরিবার, শিশু ও বয়স্ক পর্যটকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা প্রয়োজন। কোথায় থাকা যাবে, কীভাবে যাতায়াত করতে হবে এবং জরুরি প্রয়োজনে কার সঙ্গে যোগাযোগ করতে হবে—এসব তথ্য সহজলভ্য না হলে পর্যটকদের আগ্রহ ধরে রাখা কঠিন হবে।

পর্যটনের বিকাশ ঘটলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পর্যটকদের যাতায়াত, আবাসন ও খাবারের চাহিদাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে নতুন ব্যবসা ও কর্মসংস্থান। স্থানীয় তরুণেরা প্রশিক্ষণ নিয়ে পর্যটক গাইড হিসেবে কাজ করতে পারেন। জেলেরা দিতে পারেন নৌভ্রমণসেবা। উদ্যোক্তারা গড়ে তুলতে পারেন পরিবেশবান্ধব আবাসন ও খাবারের প্রতিষ্ঠান। স্থানীয় মাছ, উপকূলীয় খাবার, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী জীবনযাত্রাও পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে ভোলা ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মতো বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যটনকেন্দ্রগুলোর পরিচিতি বাড়ানো, ভ্রমণসেবার মান উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার মাধ্যমে এসব উদ্যোগ পর্যটনের সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দিতে পারে।

পর্যটন বিকাশে প্রশাসনিক উদ্যোগের বিষয়েও আশার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢালচর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইন বলেন, পর্যটন বিকাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ করা হচ্ছে। তারুয়া, চর কুকরি-মুকরিসহ ঢালচরের দৃষ্টিনন্দন স্থানগুলো পর্যটকেরা যাতে নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি, এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, ইতিমধ্যে দুটি রিসোর্ট গড়ে তোলার প্রস্তাব পাওয়া গেছে। এ লক্ষ্যে চরফ্যাশন ও মনপুরার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। রিসোর্ট স্থাপনের জন্য উপযুক্ত জমি নির্বাচনের কাজ চলছে। পাশাপাশি পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অন্যান্য উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়েও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তবে পর্যটন বিকাশের নামে উপকূলীয় পরিবেশের ক্ষতি করা হলে এ উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। কারণ, এসব এলাকার মূল সম্পদই প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য। ম্যানগ্রোভ বন, পাখির আবাসস্থল, বন্যপ্রাণী এবং সৈকতের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে। অপরিকল্পিত স্থাপনা, প্লাস্টিক বর্জ্য, নির্বিচারে গাছ কাটা ও বন্যপ্রাণীর আবাসস্থলে অনিয়ন্ত্রিত প্রবেশ পরিবেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তাই পরিবেশবান্ধব আবাসন, নির্ধারিত ক্যাম্পিং এলাকা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের জন্য সুনির্দিষ্ট আচরণবিধি চালু করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সব মিলিয়ে ভোলার দক্ষিণাঞ্চলের চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়ায় পর্যটন বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, নিরাপদ যোগাযোগ, পর্যাপ্ত পর্যটকসেবা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ। স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা গেলে বঙ্গোপসাগরঘেঁষা এই দ্বীপাঞ্চল একদিন দেশের পর্যটন মানচিত্রে স্বতন্ত্র পরিচিতি অর্জন করতে পারে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে

আপডেটের সময় ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬