ভিয়েনা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় সাফাতসহ পাঁচ আসামি খালাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ১১১ সময় দেখুন

ঢাকা: রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আফরোজা ফারহানা অরেঞ্জ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায় উপলক্ষ্যে পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

পর্যবেক্ষনে বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি। তাই আসামিদের খালাস দেওয়া হলো।

এ মামলার পাঁচ আসামি হলেন—সাফায়েত আহমেদ সাফাত, তাঁর বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’-এর কর্মকর্তা নাঈম আশরাফ, রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন এবং দেহরক্ষী রহমত আলী।

এর আগে গত ৩ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য করে পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান বিচারক। এর পর থেকে তাঁরা কারাগারে আটক রয়েছেন।

রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে ২০১৭ সালের ৬ মে বনানী থানায় মামলা করেন এক ছাত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় সাফাতসহ পাঁচ আসামি খালাস

আপডেটের সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১