ভিয়েনা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক ডিসেম্বরের মধ্যে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে দুই নেতাই নিউইয়র্কে অবস্থান করছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের রোববার সন্ধ্যায় প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত ছোট্ট ফরাসি ভূখণ্ড সাঁ-পিয়ের ও মিকেলোঁ সফর শেষে মাখোঁ নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
ঢাকা/এসএস

জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

আপডেটের সময় ১১:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬