ভিয়েনা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৪ সময় দেখুন

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে ‘ট্রিজ ফর লাইফ-২০২৬’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পাতুলীপাড়া রোটারি পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও টিফিন প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান মো. মেসবাহ উদ্দিন, পিএইচএফ। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম, সাবেক সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের বর্তমান প্রেসিডেন্ট নাইম হোসেন, সেক্রেটারি রেজভী আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট সাকিব হাসান খানসহ অন্যান্য রোটারেক্টর, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ‘ট্রিজ ফর লাইফ-২০২৬’ কর্মসূচিটি সারাদেশে বনায়নে সহযোগিতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন ও রোটারিয়ান মহিউদ্দিন পলাশের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

আপডেটের সময় ০১:৫৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬