ভিয়েনা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লালমোহনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪ ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, বাড়ছে তেলের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে লালমোহন হাসপাতাল রোডে হাসপাতালটির সামনে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোহন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হাওলাদারসহ অনেকে।

অনুষ্ঠানে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ফজলে রাব্বি নাফিজ। তিনি বলেন, লালমোহন উপজেলায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটির কার্যক্রম শুরু করা হয়েছে। এটি লালমোহনে বেসরকারিভাবে চালু হওয়া একটি উন্নত ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হাসপাতাল। এখানে সাধারণ বেডের পাশাপাশি কেবিন ও ভিআইপি কেবিনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।

পরে হাসপাতালের মূল ফটকে ফিতা কেটে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মো. জাফর ইকবাল। এ সময় অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে টিফিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

আপডেটের সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬