ভিয়েনা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক ডিসেম্বরের মধ্যে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন তারেক রহমান ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৯ বছর ধরে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মাভাবিপ্রবিতে ১৫ শিক্ষার্থী পেলেন ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ বৃত্তি

সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৭ সময় দেখুন

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোমবার বৈঠকে বসছেন। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার মেয়রের কার্যালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে মেয়রের কার্যালয় জানায়, বৈঠকে নিউইয়র্ক সিটি ও নগরীর বাসিন্দাদের ওপর প্রভাব ফেলে—এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা।

ট্রাম্প ও মামদানির মধ্যে এর আগে বেশ কয়েক মাস ধরে প্রকাশ্যে তীব্র মতপার্থক্য ও বাক্যবিনিময় হয়েছে। তবে ২০২৫ সালের নভেম্বরে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে মুখোমুখি সাক্ষাৎ করেন তারা।

ওভাল অফিসে সেই সাক্ষাতে ট্রাম্প ও মামদানি হাসিমুখে সৌজন্য বিনিময় করেন এবং নিউইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এবার নিউইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনে তাদের বৈঠক হচ্ছে। বৈঠকে নগরীর বিভিন্ন বিষয় এবং বাসিন্দাদের ওপর প্রভাব ফেলা ইস্যুগুলো গুরুত্ব পেতে পারে।

জনপ্রিয়

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

আপডেটের সময় ১১:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬