ভিয়েনা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী

মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন, চালু হচ্ছে স্মার্ট কার্ডের নানা সুবিধা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১ নম্বর সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে নতুন ওয়েব পোর্টাল ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পুরোনো ওয়ার্ডপ্রেসভিত্তিক ওয়েব পোর্টালটি আধুনিক ডাইনামিক ওয়েব পোর্টালে আপগ্রেড করা হয়েছে। নতুন পোর্টালে নিজস্ব ড্যাশবোর্ড রয়েছে এবং এটি সর্বশেষ প্রযুক্তি ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তৈরি করা হয়েছে।

নতুন স্মার্ট কার্ড ব্যবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় পেমেন্ট করতে পারবেন। এছাড়া মেডিকেল সেন্টারে টপ-আপ ও চেক-ইন, লাইব্রেরি থেকে বই উত্তোলন ও ফেরত, ডিজিটাল উপস্থিতি, আবাসিক হলে প্রবেশ, খাবারের টোকেন ক্রয় এবং দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্মার্ট কার্ডের মাধ্যমে নগদ অর্থ ছাড়াই অনলাইনে একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন ধরনের পেমেন্ট করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, আইসিটি সেলের পরিচালক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

আপডেটের সময় ১০:৫১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬