ভিয়েনা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫৯ সময় দেখুন

সায়েম মালতিয়া

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাবার আদর্শ ও অসমাপ্ত কাজকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন আবু সায়েম মালতিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

আবু সায়েম মালতিয়া ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের প্রয়াত জননেতা আবদুস সহিদ মালতিয়ার ছেলে। আবদুস সহিদ মালতিয়া মাদ্রাজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও স্থানীয় মানুষের কাছে তাঁর অবদান এখনও স্মরণীয় বলে জানান এলাকাবাসী।

পিতার সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন সায়েম মালতিয়া। চেয়ারম্যান পদে প্রার্থিতার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি মাদ্রাজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লা, হাট-বাজার, মাছের আড়ত ও খেয়াঘাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আবু সায়েম মালতিয়া বলেন, ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও শৈশব থেকে বাবার প্রতি মানুষের ভালোবাসা এবং মাদ্রাজের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আকাঙ্ক্ষা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। পদ-পদবি নয়, বাবার অসমাপ্ত কাজ শেষ করা এবং মাদ্রাজ ইউনিয়নকে বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

প্রচারণার অংশ হিসেবে তিনি মেঘনা উপকূলীয় এলাকার জেলে ও কৃষকদের সঙ্গে কথা বলছেন। তাঁদের দৈনন্দিন সমস্যা, জীবিকা ও ন্যায্য অধিকার নিয়ে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

স্থানীয় ভোটারদের কয়েকজন জানান, সায়েম মালতিয়া সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনছেন। এতে অনেকের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।

মাদ্রাজ ইউনিয়নের প্রবীণ কৃষক মো. সামছুল হক বলেন, প্রয়াত সহিদ মালতিয়ার সময়ে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে দেখেছেন। তাঁর ছেলে সায়েম মানুষের দ্বারে দ্বারে যাওয়ায় পুরোনো দিনের সেই সম্পর্কের কথা মনে পড়ছে বলেও জানান তিনি।

স্থানীয় প্রবীণ রাজনীতিবিদদের কয়েকজনের মতে, সায়েম মালতিয়ার মাঠপর্যায়ে সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তরুণদের সঙ্গে যোগাযোগ ও সাধারণ মানুষের কাছে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদ্রাজ ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর তৎপরতা বাড়ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে সায়েম মালতিয়ার প্রচারণা ও গণসংযোগ স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাবার আদর্শে মাদ্রাজের খেটে-খাওয়া মানুষের পাশে সায়েম মালতিয়া

আপডেটের সময় ০১:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬