ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

চরফ্যাশনের ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪২ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ভোলার চরফ্যাশন উপজেলার ৬৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় বজ্রগোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যারিস্টার মেহেদী হাসান রনভী। পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মঞ্চে ডেকে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থের পাশাপাশি ব্যাগ, পবিত্র কোরআন শরিফ, ধর্মীয় বই, কলম ও প্রগতি ব্যাজ দেওয়া হয়।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ উৎসাহ ও স্বীকৃতি দেওয়া হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনের ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা

আপডেটের সময় ০১:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬