ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে একটি হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সানিয়াত খান বাপ্পা (৩০), মো. আজাদ (২৫) ও মো. শাহজাহান মিয়া (৩১)। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. সুজন (৩২), মো. সানোয়ার হোসেন (৩৪), মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (২৫) এবং রুজবেল ওরফে ইমন (২৫)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ মামলার অপর আসামি সঞ্জিত ঘোষ (২৬) অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

দীর্ঘ শুনানি শেষে রায়

মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানায় দণ্ডবিধির ৩০২, ১২০(বি) ও ৩৪ ধারায় হত্যা মামলাটি করা হয়। মামলার জি.আর. নম্বর ৬৮৮/২০১৩ এবং মামলা নম্বর ২০৬/২০১৯।

দীর্ঘদিন ধরে মামলাটির শুনানি ও সাক্ষ্যগ্রহণ চলার পর সোমবার আদালত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ সাইদুর রহমান স্বপন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ. কে. এম. শামিমুল আকতার (শামীম)সহ অন্য আইনজীবীরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

আপডেটের সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬