ভিয়েনা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি সংকুচিত ১০ শতাংশের বেশি সোমবার নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক

যুক্তরাজ্য বাদে গোটা ইউরোপের সঙ্গে যোগাযোগ বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ১২৯ সময় দেখুন

ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশ থেকেই সরাসরি বাংলাদেশে আসা যাবে না বলে সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।বিশ্বের আরও ১২টি দেশ থেকেও কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবিরের সই করা বেবিচকের বৃহস্পতিবারের সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।

ইউরোপের দেশ ছাড়া বাংলাদেশে আসা যাবে না আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে থেকে।

৩ এপ্রিল, শনিবার রাত ১২ টা ১ মিনিট থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে সার্কুলারে। ১৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, এই গন্তব্যগুলো থেকে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়াও বাংলাদেশে আসতে চাওয়া যাত্রীদের টিকা নেয়া থাকলেও যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে সনদ নিয়ে ফ্লাইটে যাত্রা করতে হবে।

ঢা প্র /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্য বাদে গোটা ইউরোপের সঙ্গে যোগাযোগ বন্ধ

আপডেটের সময় ০৭:১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১