ভিয়েনা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ সনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ১৩৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব হালকা মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো পর এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান জাতীয় সংবাদ মাধ্যম সমূহ।

বৃহস্পতিবার রাতে বেগম জিয়াকে সিটিস্ক্যানের জন্য এই হাসপাতালে নেয়া হয়। তবে তার চিকিৎসকরা সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতাল নয় বাসাতেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপার্সনের।

দীর্ঘ ১ বৎসর ২০ দিন পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ পরীক্ষার জন্য রাত নয়টার পর নেয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে।

হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় পরীক্ষা। সিটি স্ক্যান শেষে রাত পৌনে এগারোটায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে আসেন তিনি। চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার  ফুসফুসে করোনার সংক্রমণ খুবই সামান্য।

স্ক্যান রিপোর্ট ভালো হওয়ার আপাতত বাসায় থেকেই তাঁর চিকিৎসা চলবে জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসক ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, রিপোর্ট ভালো আসলেও শঙ্কামুক্ত নন চেয়ারপার্সন বেগম জিয়া। এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফএম সিদ্দিকী ব্রিফিং করে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক এবং রক্ত পরীক্ষার রিপোর্টও ভালো।

এখানে উল্লেখ্য যে, গত ১০ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি গত বৎসরের ২৫ শে মার্চ জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিজের গুলশানের বাসাতেই অবস্থান করছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফুসফুসে হালকা সংক্রমণ সনাক্ত

আপডেটের সময় ০২:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১