ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৫ সময় দেখুন

চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : চরফ্যাশন বাজারের মুদি ব্যবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুমন লিখিত বক্তব্যে তার প্রতিষ্ঠানকে নিয়ে ফেসবুকে প্রচারিত বিভিন্ন তথ্যকে অপপ্রচার ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে মো. সুমন বলেন, তিনি দীর্ঘদিন ধরে চরফ্যাশন বাজারের কাপুড়িয়া পট্টিতে মুদি ব্যবসা করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর একটি ফেসবুক আইডি থেকে তার প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন তথ্য প্রচার করা হয়। এসব তথ্যের কারণে তার ব্যবসায়িক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর রাজবাড়ী থেকে তিনি ১০৩ বস্তা পেঁয়াজ এবং পাশের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম স্টোর ১৫০ বস্তা পেঁয়াজ একই ট্রাকে করে আনেন। পেঁয়াজের চালান হাতে পাওয়ার আগে তার নিয়মিত পাইকার মাহী স্টোরের মো. মনির বস্তাপ্রতি পেঁয়াজের ওজন জানতে চাইলে তিনি চালান দেখে ৪৫ কেজি করে বলে জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

একই সঙ্গে সুমন ট্রেডার্সসহ স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাছেদ আজাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিপু, সহসভাপতি হাজী রুহুল আমিন, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার মিঠু ও সাধারণ সম্পাদক ইয়াছিন আসলামি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

আপডেটের সময় ১২:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬