ভিয়েনা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

দোয়া করাতে এসে বাবার কবরের পাশে শেষ ঠিকানা হলো নেছারাবাদের যুবকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ১৪৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: বাবার নামে দোয়া করাতে রওয়ানা দিয়ে মো. শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের শেষ ঠিকানা হলো বাবারই কবরের কাছে।

বৃহস্পতিবার (১২মে) দুপুরে তাকে দাফন করা হয়। তিনি জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আরামকাঠী গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার
ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর (এমএ)শ্রেণীর ছাত্র।

বুধবার (১২মে) দুপুরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এনায়েতপুরী নামের একটি ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক তার পরিবারের ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে সবার ছোট। লেখা-পড়ার পাশাপাশি তার বড় ভাই আল- আমিন-এর ঢাকার সাভারে অবস্থিত একটি ফার্নিচারের ব্যবসায় দেখাশুনা করতো । মাত্র এক মাস আগে তার পিতা মারা যান। তাই বাবার জন্য দোয়া করাতে ও মায়ের সাথে ঈদ করতে গত বুধবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ।

নিহতের বড়ভাই মো. আল-আমিন হোসেন জানান, বাবার জন্য দোয়া করাতে ও মায়ের সাথে ঈদকরতে বাড়িতে আসতে চাইলে আমি তাকে ব্যবস্থা করে দেই বলে কান্নায় ভেঙ্গে পড়েন। ওই যুবকের মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছলে সেখানে হৃয়দ বিদারন দৃশ্যের সৃষ্টি হয়। এলাকায় চলছে শোকের মাতম।

লাহেল মাহমুদ/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দোয়া করাতে এসে বাবার কবরের পাশে শেষ ঠিকানা হলো নেছারাবাদের যুবকের

আপডেটের সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১