ভিয়েনা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোমবার নিউইয়র্কে মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক

ঢাকা-১৪ আসনের এমপি আসলামুক হক আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ১৩৩ সময় দেখুন

বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন যে,ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুক হক আজ রবিবার বেলা ১২ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ধারণা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬০ বৎসর। ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আসলামুক হক ২০০৯,২০১৪ এবং ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সদ্য প্রয়াত সাংসদ আসলামুক হক ঢাকার মিরপুরের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম হাজী মোঃ এনামুল হক মুন্সী।

রাজনীতি ছাড়াও তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাছাড়াও তিনি ভূমি ব্যবস্থাপনা,রিয়েল এস্টেট, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয়,কেমিক্যাল আমদানী,কনজ্যুমার প্রোডাক্টাস ও ট্রেডিং ব্যবসার সাথে জড়িত ছিলেন।

তিনি সর্বশেষ ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

আসলামুল হকের জন্ম ১৯৬১ সালের ১৪ মে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এদিকে সংসদের অধিবেশন চলাকালে এমপি আসলামুল হকের মৃত্যুর খবর জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার এইমাত্র একটি কষ্টকর খবর পেলাম। আমাদের সরকার দলীয় এমপি আসলামুল হক স্ট্রোক করে মারা গেছেন। তিনি সুস্থ ছিলেন। গতকালও তিনি সংসদে ছিলেন। আজকে তিনি আর নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো মানুষের জীবন।’

বা ডে /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা-১৪ আসনের এমপি আসলামুক হক আর নেই

আপডেটের সময় ০৯:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১