ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের NÖ রাজ্যে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ১৫২ সময় দেখুন

রাজধানী ভিয়েনার দক্ষিণেও প্রচন্ড কম্পন অনুভূত

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ অস্ট্রিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজি অ্যান্ড জিওডাইনাইমিক্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন,আজ মঙ্গলবার ৩০ শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার(১৮:০০) কিছু পূর্বে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য NÖ এক ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থল সনাক্ত করা হয়েছে Niederösterreich রাজ্যের Neunkirchen জেলায়।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থার সাথে লোয়ার অস্ট্রিয়ার(NÖ) একজন বাসিন্দা জানান, “প্রচন্ড ভূমিকম্পনে প্রথমে আমি ভেবেছিলাম একটি বোমা আঘাত হেনেছে”। ভূমিকম্পের সাথে সাথেই লোয়ার অস্ট্রিয়া,বুর্গেনল্যান্ড ও ভিয়েনার দক্ষিণ এলাকার বাসিন্দারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের ভূমিকম্প অনুভুতির কথা লিখে পোস্ট দিচ্ছেন।

অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন প্রাথমিকভাবে এখনও তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।অস্ট্রিয়ার বহুল প্রচারিত দৈনিক “Kronen Zeitung” পত্রিকা তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছেন,অস্ট্রিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মেটিরিওলজ অ্যান্ড জিওডাইনামিক্সের (জেডএএমজি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে NÖ রাজ্যের Neunkirchen জেলায় ৪.৭ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন বুর্গেনল্যান্ড রাজ্য ও ভিয়েনার দক্ষিণ অংশ থেকেও অনুভূত হয়েছে।

পত্রিকাটি আরও জানান,ভূমিকম্পের কেন্দ্রস্থল Neunkirchen জেলার বাড়ি ঘরের সামান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন জেডএএমজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রস্থলের বাড়িঘরের ফাটলের ছবি সহ স্থানীয় লোকজন বিভিন্ন পোস্ট দিচ্ছেন। ভিয়েনার রাজ্য প্রশাসনের জনৈক কর্মকর্তাও ভূমিকম্পের কম্পন অনুভবের কথা জানিয়েছেন পত্রিকাটিকে।

এদিকে আজ অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবার এক টুইট বার্তায় জানিয়েছেন যে,অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের ৩ টি রাজ্য ছাড়াও বাকী অন্যান্য রাজ্যের করোনার সংক্রমণের বিস্তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।ফলে এখন আমরা সমগ্র অস্ট্রিয়াতেই সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা করছি।

তিনি আরও জানান,আগামী সোমবার ৫ ই এপ্রিল সরকারের নীতিনির্ধারকদের সাথে পুনরায় দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ, রাজ্য গভর্নর এবং জাতীয় সংসদের বিরোধীদলের প্রধানের সাথে বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৩,০০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।গত ৭ দিনে অস্ট্রিয়ার প্রতিদিনের গড় সংক্রমণ ৩,২২৩ জন। আজ রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন ৭৭২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮১৭ জন, OÖ  রাজ্যে ৩৯৮ জন,Tirol রাজ্যে ২৮৫ জন,Steiermark রাজ্যে ২৫৬ জন, Salzburg রাজ্যে ১৬২ জন,Kärnten রাজ্যে ১৫২ জন,Burgenland রাজ্যে ৯৫ জন এবং Vorarlberg রাজ্যে ৬৪ জন নতুন করে করোনায় সংক্রমিত সনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫,৪২,৫৪২ জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৯,৩০৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪,৯৭,৮১৬ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩৫,৪১৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৪৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৩২১ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের NÖ রাজ্যে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আপডেটের সময় ০৭:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১