ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ঝালকাঠিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। অন্যদিকে, উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

এ বছর ঝালকাঠি জেলায় ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। সব মিলিয়ে উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত আয়োজকেরা।

দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদ্‌যাপন পরিষদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বছর প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।

আগামী শুক্রবার সন্ধ্যার পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে পূজার অন্যান্য ধর্মীয় আচার।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা স্থানীয়দের।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেটের সময় ১২:১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬