ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে ‘থাপ্পড়ের হুমকি’, টেন্ডার নিয়ে বিরোধ লালমোহনে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন লালমোহনে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিল ২০০ শিক্ষার্থী ঝালকাঠিতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৮০ জন রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কাঁঠালিয়ায় সাংবাদিক আমির খসরুর স্মরণে সভা ও দোয়া মাহফিল দায়িত্বের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, কাল থেকে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি  : ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচি থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান প্রায় এক মাস আগে বিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম দূর করার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে তাঁদের দাবি। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র কিংবা মানহানিকর মন্তব্য করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

তাঁরা আরও দাবি করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এসব দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ঢাকা/এসএস

জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা, আবেদন যেভাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময় ০১:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬