ভিয়েনা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১১৬ সময় দেখুন
ডেস্ক রিপোর্টঃ বগুড়ায় চাঞ্চল্যকর বকুল হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের মরদেহ সড়কে রেখে বিক্ষোভ ও অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১ অক্টোবর) বগুড়া শহরের উপশহর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত বকুলের স্বজন ও এলাকাবাসী মরদেহটি সড়কে রেখে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যার ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বগুড়া সদর থানার (ওসি) ইব্রাহিম আলী। তিনি বিক্ষোভকারী ও নিহতের স্বজনদের সাথে কথা বলেন এবং মামলার অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।
ওসি ইব্রাহিম আলী বলেন, ইতোমধ্যে এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলছে।তিনি আরও বলেন আইনের কাছে কারও ছাড় নেই। প্রত্যেক অপরাধীকে বিচারের আওতায় আনা হবে।
পুলিশ কর্মকর্তার বক্তব্যে আশ্বস্ত হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক থেকে মরদেহ সরিয়ে নেন। পরে জানাজার জন্য মরদেহ নিয়ে যান তারা। এর মধ্য দিয়ে অবরোধের অবসান ঘটে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এস এস 

যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ

আপডেটের সময় ০৪:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬